মোঃ সোহরাওয়াদ্দী সাব্বির | ০৫:৫৫ পিএম, ২০২১-১১-১৬
সাধু সাধু সাধু ধ্বনিতে হাজারো পুণ্যার্থীদের ভক্তি ও শ্রদ্ধায় রাঙামাটির বরকল উপজেলার ৩নং আইমাছড়া ইউনিয়নের আইমাছড়া বনবিহারে অনুষ্ঠিত হয়েছে ৮ তম দানোত্তম কঠিন চীবর দান ।
গৌতম বুদ্ধের প্রধান সেবিকা মহাপুণ্যবতী বিশাখা কর্তৃক প্রবর্তিত কঠিন চীবর বুনন ও ধর্মীয় নানা আচার-অনুষ্ঠানের মধ্য দিয়ে সোমবার (১৫ নভেম্বর) শুরু হয়ে মঙ্গলবার বিকেলে দুইদিন ব্যাপী এ অনুষ্ঠানে কর্মসূচি শেষ হয়।
কর্মসূচির মধ্য বুদ্ধপুজা, বুদ্ধমূর্তিদান, সংঘদান, অষ্টপরিষ্কার দান, কঠিন চীবর দান, পঞ্চশীল প্রার্থনা, সুত্রপাঠ, ধর্মীয় দেশনা, কল্পতরু প্রদক্ষিণ ও ফানুস উৎসর্গ ছিলো উল্লেখযোগ্য।
কঠিন চীবর দানোৎসবে দূর-দূরান্ত থেকে হাজারো পুণ্যার্থী অংশ নেন। পুণ্যার্থীদের পদচারণায় মূখর হয়ে উঠে বিহার প্রাঙ্গণ। দুপুরে কল্পতরু ও কঠিন চীবরকে পুরো বিহার এলাকা প্রদক্ষিণ করে আনন্দ শোভাযাত্রা করা হয়। সন্ধ্যায় জগতের সকল প্রাণীর হিতসুখ ও মঙ্গল কামনায় ফানুস প্রজ্জ্বলন করা হয়।
ধর্মীয় সভায় পুণ্যার্থীদের উদ্দেশে ধর্ম দেশনা দেন, বনভান্তের অন্যতম শিষ্য শ্রীমৎ জিনপ্রিয় মহাস্থবীর ।
অনুষ্ঠান সঞ্চলনায় ছিলেন, লিটন চাকমা ও রত্নাবতি চাকমা।
এসময় চীবর দানে, শ্রীমৎ বিমলানন্দ মহাস্থবীর, আর্য্য বৌধি মহাস্থবীর, আইমাছড়া বিহার অধ্যক্ষ শ্রীমৎ জোতিপাল মহাস্থবীর, ৩নং আইমাছড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সবিমল চাকমা, বিহার পরিচালনা কমিটির সভাপতি মঙ্গলেস্ব চাকমা,সাধারণ সম্পাদক ধনবিন্দু চাকমা সহ হাজারো পুণ্যার্থী ভক্তিরা উপস্থিত ছিলেন।
আজগর আলী খান : রাঙামাটির দুর্গম পাহাড়ি জনপদে যোগাযোগব্যবস্থার উন্নয়ন, শিক্ষার প্রসার, চিকিৎসাসেবা, ধর্মীয় প...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : জাতীয় যুবদিবস ২০২৬ উপলক্ষে রাঙামাটিতে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১ ন...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটির বিলাইছড়ি উপজেলায় ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে বার্ষিক দানোত্তম শুভ কঠিন চীà¦...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : রাঙামাটির বনরুপা বিএম-২ মার্কেটে নতুন মোবাইল ফোনের দোকান ‘অল ইন ওয়ান বাই অ্যান্ড এক্সচেঞ্জ’-এর...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : সিসাদূষণের উৎস, স্বাস্থ্যঝুঁকি ও প্রতিরোধের উপায় সম্পর্কে জনসচেতনতা বাড়াতে চট্টগ্রামে মানববন্ধ...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক পাহাড়ের শিক্ষার মানোন্নয়নে নেওয়া হয়েছে নানা উদ্যোগ, চালু হয়েছে ই-লার্নিং কার্যকà...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited